শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম চালু রয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের উপজেলা এবং জেলা পর্যায়ে সুনাম রয়েছে। আমাদের বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের সফলতা আরো এক ধাপ এগিয়ে। প্রায় প্রতি বছরই জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে।
JSC ও SSC পরীক্ষার ফালাফলের সফলতায় ও এই বিদ্যালয়টি অনন্য। প্রায় প্রতিবছরই উপজেলার সেরা তিন ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের তালিকায় এই বিদ্যালয়ের নাম অন্তর্ভূক্ত থাকে।